Wednesday, 4 November 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিরোধী দলের সঙ্গে দেশের স্বার্থে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও নির্বাচনে নিজের সমর্থিত দল রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের ব্যালটে না থাকাকে দায়ী করেছেন তিনি।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী নির্বাচনের রাতে সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ফোন করে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের অভিনন্দন জানাই। দেশের কল্যাণে আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

 

 

তিনি আরও বলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে তার পরিচিতি রয়েছে এবং বিরোধী দলের সঙ্গে সমঝোতা করেও কাজ করা সম্ভব।

 

 

ট্রাম্প বলেন, ‘আমার হাতে পূর্ণ ভেটো ক্ষমতা রয়েছে। আশা করি, আমরা সবকিছু সমাধান করতে পারব।’ ডেমোক্র্যাটরা তার সঙ্গে কাজ করতে না চাইলে তিনি সবকিছুতে ভেটো দেবেন বলেও মন্তব্য করেন।

 

 

রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী ছিলেন না। তার ভাষ্য, তিনি ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয় পেতেন। কিছু আসনে প্রার্থীদের জনপ্রিয়তার অভাব ছিল। আবার কয়েকজন প্রার্থী তার ঘনিষ্ঠ না হওয়ায় দলটির সমর্থকেরা ভোট দিতে আগ্রহ দেখাননি বলেও দাবি করেন তিনি।

 

 

নির্বাচনে রিপাবলিকানদের হার নিয়ে হতাশ কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি প্রার্থীদের জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ভোটাররা প্রত্যাশা অনুযায়ী ভোটকেন্দ্রে আসেননি। তিনি ব্যালটে থাকলে ভোটারদের উপস্থিতি আরও বেশি হতো বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

 

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই মূলত যুদ্ধ শেষ হবে। আমি যখন শেষ করার সিদ্ধান্ত নেব, তখনই এটি শেষ হবে।

 


সূত্র: সিবিএস নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।