Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

হিরো আলমকে নেতা তৈরির মিশনে নামলো কারা?

admin • 19 Jul 2023, 12:21 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হিরো আলমকে নেতা তৈরির মিশনে নামলো কারা?

মাইর থেরাপীর মাধ্যমে নুরুল হক নুরুর পর এবার হিরো আলম কে জাতীয় নেতা তৈরির মিশনে নেমেছে সরকার দলীয় নেতাকর্মীরা  শিরোনাম আপনার পছন্দ হোক কিংবা না হোক বিষয়টি কিন্তু এমনিই৷ হিরো আলম কি উদ্দেশ্য নিয়ে নির্বাচন করে সেটি মোটামুটি সচেতন সমাজ সবাই জানে৷

‍‍‌‌মাননীয় তথ্যমন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছেন, "যারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নির্বাচন করে তারা মুলত নির্বাচিত হবার জন্য নয় বরং আলোচনায় থাকতে নির্বাচন করে" হিরো আলমের উদ্দেশ্য একদমই সেরকম। তাহলে হিরো আলম আপনাদের ভয়ের কারণ কেনো হলো?

আওয়ামীলীগ কি ভীত হয়ে হিরো আলম এর উপর হামলা চালিয়েছে? উত্তর হবে 'না'। হিরো আলম এর উপর হামলা এটি আওয়ামিলীগের কোনো সিদ্ধান্ত বা আওয়ামীলীগের কোনো দায়িত্বশীল নেতার পরামর্শে হয়নি৷ আওয়ামীলীগ হিরো আলমের উপর হামলা করে পঁচা শামুকে পা কাটবে কেনো যেখানে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত। বরং হামলা করেছে অতি উৎসাহী কিছু আওয়ামী সমর্থক যারা বড় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে৷

হিরো আলমের উপর হামলা কেন? হিরো আলমের নির্বাচন নিয়ে রুচির প্রশ্ন উঠছে৷ হিরো আলম এর মতো একজন কমেডিয়ান, ভাদাইম্মা টাইপের মানুষ কোনো বার বার নির্বাচন করে ইত্যাদি নানারকম রুচিবোধক কারণ হতে পারে৷ আপনার রুচিতে হিরো আলমকে ভালো নাই লাগতে পারে। কিন্তু সংবিধান তো হিরো আলম কে নির্বাচন করার অধিকার দিয়েছে৷ প্রয়োজনে সংবিধান পরিবর্তন করুন৷ কিন্তু প্রার্থীর উপর হামলা সরকারকে এবং তার নির্বাচন ব্যবস্থা কে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে৷

হিরো আলমের উপর হামলা সরকারকে বেকায়দায় ফেলবে কিনা? হিরো আলম এর উপর হামলা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হিরো আলম কোনো সাবজেক্ট ছিলোনা৷ কিন্তু হামলার পর হিরো আলম গুরুত্বপূর্ণ ইস্যু তে পরিণত হয়েছে৷ যেখানে দেশের নির্বাচনে সরকার অভ্যন্তরূন ও বৈদেশিক চাপে রয়েছে সেখানে হিরো আলম এর উপর হামলা আগুনের ভেতর কেরোসিন ঢেলে দেওয়ার মতো৷

হামলার ঘটনায় হিরো আলম কি ক্ষতিগ্রস্ত?? হিরো আলমের উপর হামলার ঘটনায় হিরো আলম শারীরিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হলেও রাজনৈতিকভাবে সে ভিষণ লাভবান হয়েছে৷ বলা যায় এক হামলা হিরো আলমকে রাজনৈতিক ময়দানে একটি শক্ত ভীত গড়ে দিয়েছে৷ রাজনৈতিকভাবে হিরো আলম এর একটি অবস্থান তৈরি হয়েছে। হিরো আলমও এখন আমেরিকা, ইউরোপ এ বিচার দেওয়ার হুমকি দেয়৷ এটা অনেকটা কানাকে হাইকোর্ট দেখানোর মতো মনে হলেও বিষয়টি ভাবনার।

আওয়ামীলীগে তৃণমূলের নিয়ন্ত্রণ কেমন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আওয়ামীলীগের তৃণমূলের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে৷ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং ঢাকা ১৭ আসনের উপনির্বাচন দুই জায়গাতেই বিরোধী প্রার্থীর উপর হামলা হয়েছে৷ দুটি হামলাই কতিপয় অতিউৎসাহী আওয়ামী সমর্থকদের দ্বারা হয়েছে যারা কোনো প্রকার উপরের নির্দেশনা ছাড়াই স্ব প্রণোদিত হয়ে হামলা করছে৷

 

বিচার বিশ্লেষণে দেখা যায়, শ্রমিকলীগ, মোটরলীগ, এই লীগ সেই লীগ নামক ভুঁইফোড় সংগঠনের নেতাকর্মীরা এই কাজে অংশ নিচ্ছে৷ কিন্তু এর নেতিবাচক ফল ভোগ করতে হচ্ছে আওয়ামীলীগ তথা সরকারকে।

 

সুতরাং আওয়ামীলীগের প্রতি আমার পরামর্শ থাকবে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা এবং পাশাপাশি যতো আওয়ামী নামধারী ভুঁইফোঁড় সংগঠন আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।