Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

হিন্দু-মুসলমান ভাই-ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
হিন্দু-মুসলমান ভাই-ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এই স্লোগানে ভোট চান। এ সময় মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যে দাবি এসেছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পড়ে শোনান মির্জা ফখরুল।

 

দাবিগুলো তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন।

 

বিএনপির মহাসচিব বলেন, ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দেই— ‘হিন্দু-মুসলমান ভাই ভাই’ ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।