Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
জাতীয়

হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি

অনলাইনে নারী নির্যাতন, কুৎসা, গুজব ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে এবং হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ।

 

শুক্রবার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতারা।

 

বক্তারা বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও বিভিন্ন আদিবাসী গোত্রের নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠীর সমঅধিকার এবং মানুষের মতো মর্যাদা নিয়ে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ কাজ করে আসছে।

 

কিন্তু হিন্দু সমাজের মধ্যেই গজিয়ে ওঠা মৌলবাদী, প্রতিক্রিয়াশীল ও কায়েমী স্বার্থবাদী একটি মহল এসবের বিরুদ্ধাচরণ করছে। তারা আমাদের আন্দোলনের সমর্থক ও সহকর্মী বিশেষ করে সংগঠনের সাধারণ সম্পাদককে এবং নারীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

 

বক্তারা আরো বলেন, ভারত, নেপাল এবং মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি (নারী-পুরুষ উভয়ে) এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের প্রতি নির্মম বৈষম্য বিরাজ করছে। তাই আমরা প্রচলিত হিন্দু আইন সংস্কারের দাবি জানাচ্ছি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক,সহ সভাপতি সুভাশ সাহা,কোষাধ্যক্ষ পুলকা রাহা,সদস্য ভানুলাল দাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।