শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন জেলা যুবদলের নেতা শফিউল্লাহ আকন্দ রাজু।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের রানীগঞ্জ বাজারের গ্লুকোজ ফ্যাক্টরি মোড়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সদস্য ও জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ আকন্দ রাজুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে এ আয়োজন করা হয়।
আয়োজক শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, শহর শ্রমিক দলের আহ্বায়ক হারুন অর রশিদ রতন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপনসহ স্থানীয় নেতারা।





