Tuesday, 20 October 2026
শিরোনাম
আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী
জাতীয়

পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫

রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের মালিকানাধীন একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ।

 

ডিবি জানিয়েছে, ওই ফ্ল্যাটে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

 

শফিকুল ইসলাম জানান, পূর্বাচলের ওই ফ্ল্যাট থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী। অভিযানে পাঁচ বোতল মদ ও সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।

 

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, ফ্ল্যাটটির মালিক অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম। তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন।

 

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই ফ্ল্যাটে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার বিকেলে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) অভিযান চলছে।

 

তবে আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার করা সিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।