ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা করেছে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস)। বুধবার (২১ অক্টোবর) শহরের মানবকল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রে ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু ও মো. শহিদুল্লাহ খাঁন।
কর্মশালায় উপনির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালনকারী সংস্থার সদস্যদের নির্বাচনী বিধিবিধান সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।





