Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

হাসিনা-হামিদ-ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে মামলা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
হাসিনা-হামিদ-ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে মামলা

বগুড়ায় সাড়ে ১৪ মাস আগের ছাত্র-জনতা আন্দোলনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে। মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

গত বুধবার (২২ অক্টোবর) রাতে বগুড়া সদর থানায় মো. আরাফ নামে এক ব্যক্তি এ মামলা করেন। তিনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি থানার ওসি হাসান বাসির নিশ্চিত করেছেন।

 

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাবেক নারী এমপি ডরোথী রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা খাতুন শেফালি, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর, চিকিৎসক ও ব্যবসায়ী।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট বগুড়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে লাঠিসোঁটা, রড, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বাদীসহ অনেকেই গুরুতর আহত হন। বাদীর শরীরে ৪৩টি গুলির চিহ্ন রয়েছে বলে তিনি দাবি করেছেন।

 

তিনি অভিযোগ করেন, আহত অবস্থায় তাকে প্রথমে বনানী জেনারেল হাসপাতাল এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়। সরকারের পতনের পর তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

 

বগুড়া সদর থানার ওসি বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।