Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

হাইকোর্ট এলাকায় পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৭

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হাইকোর্ট এলাকায় পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৭

রাজধানীর হাইকোর্ট এলাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থীসহ সাতজন আহত হওয়ার খবর মিলেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয় ১টার দিকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২), নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) এবং পথচারী মো. বাবুল (৪৮)।

 

আহত ইভান তাহসিব অভিযোগ করেন, বুধবার (১৫ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন।

 

ওই সময় হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান নিক্ষেপ করলে তারা আহত হয়।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।