Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
ক্যাম্পাস

‌'স্মার্ট বাংলাদেশ' গড়তে দক্ষ মানবসম্পদ তৈরি অপরিহার্য: বেরোবি উপাচার্য

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
‌'স্মার্ট বাংলাদেশ' গড়তে দক্ষ মানবসম্পদ তৈরি অপরিহার্য: বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, দেশের মানুষকে প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণে দক্ষ করে তুলতে হবে। যাতে তারা পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সমানতালে চলতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখেই দক্ষ কর্মজ্ঞান সম্পন্ন লোকবল সৃষ্টি করছে সরকার।

 

২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়েছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে আইসিটি ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।

 

বুধবার (২৯ মার্চ, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বেরোবি উপাচার্য আরো বলেন, মোবাইল গেমস নিয়ে বিশ্ববাজারে কয়েকশ বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। আইটি খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে এখান থেকে বাংলাদেশের আয় করা সম্ভব। প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আয়োজন আইসিটি জ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীদের খুঁজে বের করতে সহায়তা করবে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি প্রক্টর মোঃ গোলাম রব্বানী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।