Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামী-স্ত্রীকে বেঁধে গরু-ছাগল লুটে নিলো ডাকাত দল

admin • 08 Feb 2025, 06:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বামী-স্ত্রীকে বেঁধে গরু-ছাগল লুটে নিলো ডাকাত দল

কুষ্টিয়ার দৌলতপুরে স্বামী-স্ত্রী দুজনকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দৌলতখালী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে একদল ডাকাত কৃষক মো. নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী পারভিন আক্তারকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নিয়ে যায়।

 

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, রাতে একদল ডাকাত বাড়ি প্রবেশ করে আমাকে এবং আমার স্ত্রীকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নেয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। দুর্বৃত্তরা আমাদের বেঁধে রেখে পশুগুলো নিয়ে চলে যাওয়ার পর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের বাঁধন খুলে দেয়।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।