Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

স্বামীর বিশেষ অঙ্গ দ্বিখণ্ডিত, স্ত্রী-শাশুড়ি গ্রেফতার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বামীর বিশেষ অঙ্গ দ্বিখণ্ডিত, স্ত্রী-শাশুড়ি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে স্বামীর বিশেষ অঙ্গ দ্বিখণ্ডিত করার ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে পুলিশ গাজীপুর থেকে গ্রেফতার করছে। গ্রেফতার স্ত্রী জোনাকি বেগম ও শাশুড়ি বকুল বেগমকে বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানায় নিয়ে আসা হয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্ত্রী জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে খাওয়ান। পরে তন্দ্রারত অবস্থায় ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ দ্বিখণ্ডিত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা হাবিবকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এখন তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

হাবিব মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্টু মিয়ার ছেলে। নজরপুর গ্রামে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের দ্বিতীয় বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় হাবিবের পিতা রাষ্টু মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মাসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় এসআই রায়হান বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।