Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্নান উৎসবে এসে পুরোহিতের মৃত্যু

admin • 16 Apr 2024, 06:32 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্নান উৎসবে এসে পুরোহিতের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নান উৎসব পালন করতে এসে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম রশিক চাদ ঠাকুর। তিনি লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা।

পূজা কমিটি জানায়, সোমবার রাত ১০টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পুণ্যার্থী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।