Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

স্ত্রীর মামলায় মুফতি কাসেমী গ্রেপ্তার

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্ত্রীর মামলায় মুফতি কাসেমী গ্রেপ্তার

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানী ঢাকার আটিবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক।

পুলিশের এ কর্মকর্তা জানান, গত পরশু কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আজ রোববার গ্রেপ্তার করা হয়েছে তাকে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।

সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ আনেন এক নারী। গত ১৬ অক্টোবর বিকেলে ‘তামান্না হাতুন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিযোগ তোলা হয়েছিল। এরপর মামলা হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাসেমীকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।