Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

রাজধানী ঢাকার কলাবাগানে তাসলিমা আক্তার নামের এক নারীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

 

কলাবাগান থানা-পুলিশ জানিয়েছে, দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। গত রোববার রাতে তারা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে তুলে জানান, ‘তোমাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।’ এরপর তিনি দুই মেয়েকে নিয়ে নিজের বোনের (তাদের ফুফুর) বাসায় পৌঁছে দেন।

থানা পুলিশ আরও জানায়, এরপরে মেয়েরা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পায় না, বাবার সঙ্গেও যোগাযোগ সম্ভব হয় না। এতে সন্দেহ হলে ঘটনাটি তাদের মামাদের জানায়। পরে তাসলিমার ভাইয়েরা বিষয়টি পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।