Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

সেবাগ্রহীতাদের অফিসে আটকে তালা লাগিয়ে চলে গেলেন ভূমি কর্মকর্তা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সেবাগ্রহীতাদের অফিসে আটকে তালা লাগিয়ে চলে গেলেন ভূমি কর্মকর্তা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বদরুল ইসলাম অফিসে আসা সেবাগ্রহীতা ও অফিস সহায়ককে ভেতরে আটকে রেখে তালা দিয়ে চলে যান বাহিরে। দীর্ঘ ৩ ঘণ্টা আটক থাকার পর স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) খবর দিলে তিনি অফিসে গিয়ে তালা ভেঙে তাদের বের করেন।

 

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ওই ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠান।

 

শিপন সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা সকালে আসার পর কযেকজন সেবাগ্রহীতা ও তাদের অফিস সহায়কে ভেতরে আটকে রেখে বাহিরে তালা দিয়ে চলে যায়। পরে ভেতরে আটকে থাকায় তাদের চিৎকার শুনে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ফোন দিলে তিনি এসে তালা ভাঙেন। একজন ভূমি উপসহকারী কর্মকর্তার এমন আচরণ আসলে খুবই দুঃখজনক।

ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মতিন বলেন, সকাল ১১টার দিকে ভূমি উপসহকারী কর্মকর্তা অফিসে আসেন। আসার পর অফিস সহায়ক শাহনাজ পারভিন অফিসে আসছে কি না জানতে চান। পরে আমি বললাম আসে নাই। একথা শুনে আমাদের সবাইকে ভেতরে রেখে তালা দিয়ে তিনি বলেন, আমি না আসা পর্যন্ত তোরা কেউ বের হতে পারবি না।

 

ভূমি উপসহকারী কর্মকর্তা বদরুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন  বলেন, ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার মাথায় একটু সমস্যা। হতে পারে এমন সমস্যার কারণে তালা দেওয়ার ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে আমাকে ফোনে জানানোর পর সঙ্গে সঙ্গে গিয়ে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তারপর ওই অফিসের তালা ভেঙে তাদের বের করি। এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট একটি প্রতিবেদন পাঠিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।