Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

admin • 03 Dec 2024, 09:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের সুনামগঞ্জ সদর ও দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

   

পুলিশ সূত্রে জানায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকাদ্দমা।

   

আজ মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত সাগর দাস বলেন, ‘আহতদের শরীরে ছররাগুলি রয়েছে বলে দেখা যাচ্ছে, যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।’

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি শুনেছি ৭/৮ জন গুলিবিদ্ধ হয়েছে, আস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।