Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

সুদ-ঘুষের বিরুদ্ধে খুৎবা দেওয়ায় ইমামকে নতুন চাকরি খোঁজার নির্দেশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুদ-ঘুষের বিরুদ্ধে খুৎবা দেওয়ায় ইমামকে নতুন চাকরি খোঁজার নির্দেশ

মসজিদে জুমার বয়ানে সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় এক ইমামকে চাকরি ছাড়তে বলা হয়েছে। এমন অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল। ফরিদগঞ্জ থানায় গত ২৩ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি আনাছ আমিনী।

 

লিখিত অভিযোগে মসজিদের সহসভাপতি ও পুলিশ কর্মকর্তা (এএসআই) ইমরান শাহীন চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি, নতুন ইমাম নিয়োগ দেওয়ার জন্যই তাকে চলে যেতে বলা হয়েছে।

 

লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত আড়াই বছর ওই মসজিদে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাওলানা আব্দুল আউয়াল।

   

সম্প্রতি তিনি শুক্রবার জুমার নামাজের আগে বয়ানে সুদ-ঘুষ, বেপর্দা, হারাম উপার্জনের বিরুদ্ধে আলোচনা করার পর থেকেই মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ কর্মকর্তা ইমরান শাহীন চৌধুরী, সদস্য ফিরোজসহ তাদের সমর্থকরা ইমামকে মসজিদ থেকে চলে গিয়ে অন্য জায়গায় চাকরি খোঁজার কথা বলেন।

   

থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযোগকারী ও অভিযুক্তের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।