Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

admin • 27 Aug 2023, 02:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।