Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষ, ৭পুলিশসহ আহত অর্ধশতাধিক

admin • 22 Mar 2024, 09:22 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষ, ৭পুলিশসহ  আহত অর্ধশতাধিক

সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল এলাকায়। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপক্ষের সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিগারেটের ধোয়া ছাড়াকে কেন্দ্র করে ধুলিয়াখাল এলাকার দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে পাঠানো হয়েছে সিলেটে। সংঘর্ষের সময় যানবাহন ও বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।