Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

সাম্প্রতিক ঘটে যাওয়া অগ্নিকান্ড নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাম্প্রতিক ঘটে যাওয়া অগ্নিকান্ড নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর নিউ সুপার মার্কেটে শেষ রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

 

রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে জনসাধারণের মাঝে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। সেই কারণ হতে পারে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে।

 

নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি-না তা এখনও আমরা নিশ্চিত নই জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তদন্ত করছি।’

 

মন্ত্রী বলেন, আমাদের সবার কাছে একটি প্রশ্ন জাগছে- কেন এত ঘন ঘন এবং শেষ রাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে, এ প্রশ্ন সবার। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।

 

আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারবো।

 

এদিকে ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন নির্বাপিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯ টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।