Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

সাভারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩, আহত ২

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সাভারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩, আহত ২

ঢাকার সাভার উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেট কার চালক ও গাড়ির মালিক মজিবুর রহমান, ইব্রাহীম ও নাজিমুদ্দিন। আহতরা হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।

 

হাইওয়ে থানা-পুলিশ জানায়, সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে উল্টোপথে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে পৌঁছালে ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকের সিটে থাকা মালিক মজিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আহত ইব্রাহীম ও নাজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া এই ঘটনায় প্রাইভেট কারে থাকা শাহাবুদ্দিন ও আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন।

 

ওসি সওগাতুল আলম বলেন, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।