Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এক্সক্লসিভ জাতীয়

সাবেক সাব রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সাবেক সাব রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নওগাঁয় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পত্নীতলা উপজেলার অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার ও তার স্ত্রী শিবানী বোসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ মে) দুপুরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন দুদকের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান। সাবেক এই সাব রেজিস্ট্রার ও তার স্ত্রী বর্তমানে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে থাকেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমারের সম্পদের হিসাব বিবরণী তলব করে দুদক। এর প্রেক্ষিতে ২০১৯ সালের ২৫ নভেম্বর তার জ্ঞাত আয় হিসাবে ৩০ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা মূল্যের স্থাবর ও ৪৩ লাখ ৬ হাজার ২৮৭ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ৭৩ লাখ ৬৩ হাজার ২২৭ টাকার সম্পদ রয়েছে বলে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেন বসু প্রদীপ কুমার। পরবর্তী সময়ে অনুসন্ধান চালিয়ে ২৬ লাখ ৪৩ হাজার ৯৭৯ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রতীয়মান হয়েছে।

অপরদিকে তার স্ত্রী মিসেস শিবানী বোস স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৫৮ লাখ ৮৪ হাজার টাকা এবং ৪০ ভরি স্বর্ণ সম্পদ বিবরণীতে উল্লেখ করেন। এর মধ্যে তিনি আইডিএলসি ফাইন্যান্স লি. থেকে ৪০ লাখ টাকা এবং আত্মীয় স্বজনদের থেকে আড়াই লাখ টাকা ঋণ গ্রহণ করেন। আইডিএলসি ফাইন্যান্স এবং আত্মীয় স্বজনদের কাছে তার ২৫ লাখ ৪৪ হাজার ৮৮৫ টাকা ঋণ অপরিশোধিত রয়েছে। সেই হিসেবে ঋণ বাদে তার সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৩৯ হাজার ৬৬৪ টাকা। পরবর্তী সময়ে অনুসন্ধান চালিয়ে ঋণ বাদে শিবানী বোসের কাছে ৫২ লাখ ৫৬ হাজার ৩৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এছাড়াও নিজের সম্পদ বিবরণীতে ১৯ লাখ ১৬ হাজার ৭০০ টাকার সম্পদের তথ্য গোপনের বিষয়টি প্রতীয়মান হয়েছে।

দুদকের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, সাবেক সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার অবৈধ উপায়ে টাকা উপার্জন করেছেন এবং তার স্ত্রী শিবানী বোসকে অবৈধ সম্পদ উপার্জনে সহায়তা করেছেন। তাদের সম্পদ বিবরণী যাচাই-বাছাইয়ে অসঙ্গতি পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।