Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাবেক রেলমন্ত্রীকে ধরতে আ.লীগ নেতার পুরস্কার ঘোষণা

admin • 03 Oct 2024, 07:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাবেক রেলমন্ত্রীকে ধরতে আ.লীগ নেতার পুরস্কার ঘোষণা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

বুধবার রাতে আশরাফুল ইসলাম তার নিজের ফেসবুকে এ ঘোষণা করেন।

ঐ পোস্টে তিনি লেখেন, রাজশাহী-নোয়াখালী-কুমিল্লা-পাবনা-সিলেটের এমপি-মন্ত্রী গ্রেফতার এই নিউজ চাই না র‌্যাব ডিবির, আর রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে র‌্যাব ডিবিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।’

আশরাফুল ইসলাম দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে লেখালেখি করে আসছেন। পাশাপাশি রাজবাড়ী জেলার রাজনীতি ও অবস্থা নিয়েও আলোচনা সমালোচনা অব্যাহত রেখেছেন।

এর আগে বিভিন্ন পুরস্কার ঘোষণা করে তা বাস্তবায়ন করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।