Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, ২ ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশিত করেছেন।

 

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়াও টিআর-কাবিখা-কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজেদের নামে শত শত কোটি টাকা এত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন।

 

এ সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে। দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তারা দেশত্যাগ করলে তদন্ত কাজ বিঘ্নিত হতে পারে এবং দেশে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।