Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

admin • 06 Aug 2023, 11:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ঘরে শুয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে রাম প্রসাদ হরি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত রাম প্রসাদ উপজেলার গোপালপুর গ্রামের নিমাই হরির ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে বাড়িতে চিকিৎসা চালাতে থাকেন তার পরিবারের লোকজন। ওই সময় তার অবস্থার অবনতি হলে তাকে তালা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।