দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশের প্রধান প্রতিবেদক সাংবাদিক মিজানুর রহমানের বাবা মরহুম মাহাতাব উদ্দিনের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। মরহুম মাহাতাব উদ্দিন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার খয়েরচারা-মাঠপাড়া গ্রামের আফসার শেখ ও জরিমন নেছার ছেলে।উল্লেখ্য, ২০১৯ সালের ১২ই অক্টোবর তিনি মারা যান। মানবতার কল্যাণে আমৃত্যু নিবেদিত সকলের অনুসরণ-অনুকরণের প্রতীক মরহুম মাহাতাব উদ্দিন ।এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।