Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে এসআই ফয়সালকে প্রত্যাহার

admin • 25 Dec 2024, 06:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে এসআই ফয়সালকে প্রত্যাহার

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করার দায়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সালকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে বুধবার দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়ে এসআই ফয়সাল।

 

এ ব্যাপারে ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমে বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি শোনা মাত্রই আমি তাকে প্রত্যাহার (ক্লোজড) করছি। এমন একটি ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

 

ভবিষ্যতে যাতে এমন কোন ঘটনা না ঘটে সেজন্য রমনা জোনের সবাইকে আরো সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সাথে এমন আচরণ সমচীন নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।