Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সমুদ্রে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

admin • 15 Apr 2024, 09:15 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সমুদ্রে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মারা গেছেন। তার নাম নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪)। তার বড় ভাই নেওয়াজ মোহাম্মদ বাহাদুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (১৪ এপ্রিল) নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে। সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার একেএম জাকির হোসেনের ছেলে।

 

গত ১১ এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন সাইফুল্লাহ। রবিবার দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখানে ঢেউ এসে তাদের চার বন্ধুকে সাগরের গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ভেসে যান সাইফুল্লাহ।

 

পরে উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করে। সাগরে ডুবে মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।