বারবার সতর্ক করার পরও অনেকে এখনো এমন পাসওয়ার্ড ব্যবহার করেন, যা অনুমান করা অত্যন্ত সহজ। গবেষণাপ্রতিষ্ঠান পিক এআই গত ছয় বছরে ফাঁস হওয়া ১০ কোটি পাসওয়ার্ড বিশ্লেষণ করে সবচেয়ে বেশি ব্যবহার করা পাসওয়ার্ডের তথ্য প্রকাশ করেছে।
গবেষণায় দেখা গেছে, গত বছরের মতো এ বছরও সবচেয়ে বেশি ফাঁস হওয়া পাসওয়ার্ডের তালিকায় শীর্ষে রয়েছে ‘123456’। ৬৬ লাখ ২১ হাজার ৯৩৩ বার ফাঁস হয়েছে পাসওয়ার্ডটি। সবচেয়ে বেশি ফাঁস হওয়া অন্য পাসওয়ার্ডগুলো হলো যথাক্রমে ‘123456789’, ‘111111’, ‘Password’, ‘qwerty’, ‘abc123’, ‘12345678’, ‘password1’, ‘1234567’ ও ‘123123’।
প্রতিটি অনলাইন প্ল্যাটফর্মের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন ল্যান্ডভেয়ার। তিনি জানান, একটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড ফাঁস হলে হ্যাকাররা সেটি অন্য সব অ্যাকাউন্টেও চেষ্টা করবে। জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। এ ধরনের সফটওয়্যার নিরাপদভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করে এবং প্রয়োজনে নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেয়।
সূত্র: ডেইলি মেইল





