Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পকেট থেকে মোবাইল-মানিব্যাগ চুরি

admin • 02 Dec 2024, 08:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পকেট থেকে মোবাইল-মানিব্যাগ চুরি

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর তার পকেট থেকে মোবাইল ও মানিব্যাগ চুরির অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ও চুরির ঘটনা ঘটে।

 

পুলিশ বলছে, নিহত তরুণের নাম রাকিবুল ইসলাম। সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় সড়কে বাস ও পিকআপের ধাক্কায় নিহত হন ৩০ বছর বয়সী এই যুবক।

 

পুলিশ আরো জানায়, সড়ক দূর্ঘটনায় নিহত ওই যুবকের মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার পরই তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে সটকে পড়েন চোর। এতে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে বেগ পেতে হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মোটরসাইকেলে করে বসিলার দিকে যাচ্ছিলেন।

 

ওই সময় বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন সড়কে। এতে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে যাওয়া মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ‘দূর্ঘটনায় রাকিবুল ইসলাম নামের ওই যুবক সড়কেই মারা যান।

   

তবে ঘটনার পরপরই ওই ব্যক্তির পকেট থেকে মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে পড়ে চোর। পরে তার একটি আইডি কার্ড পাওয়া যায়। তার মাধ্যমে নিহতের নাম জানা যায়। আইডি কার্ডের সূত্র ধরে নিহতের স্ত্রীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে স্বামীর পরিচয় সনাক্ত করেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।