Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

সচিবালয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু : চালক-হেলপার কারাগারে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সচিবালয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটারের মৃত্যু : চালক-হেলপার কারাগারে

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার মো. ফরহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

মো. সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে সচিবালয়ে আগুন লাগে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে টিম সেখানে যায়। এরপর রাত ৩টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্ট হতে কারওরান বাজারগামী ট্রাকে আসামিরা দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়।

 

তখন নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক আমিসহ আমাদের সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও সাধারণ জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল হোসেন সুমন ও হেলপার মো. ফরহাদকে ট্রাকসহ আটক করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।