Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

সচিবালয়ে আগুন : যাদের দায়ী করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সচিবালয়ে আগুন : যাদের দায়ী করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বুধবার মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘ফ্যাসিবাদের সহযোগী আমলা’দের দায়ী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, গতকাল গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে দুর্নীতিবাজ এবং বিগত দিনে ফ্যাসিবাদের সহযোগী আমলা কর্তৃক পরিকল্পিত অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা মনে করি, ফ্যাসিবাদী যেসব আমলা এখনো স্বপদে বহাল রয়েছেন, তারাই এই অগ্নিকাণ্ডের মূল হোতা। জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের পর থেকেই আওয়ামী সুবিধাভোগী আমলারা নানাভাবে সংস্কার কর্মকাণ্ডে বাঁধা প্রদান করে আসছেন।

 

অবশেষে গতরাতে গণঅভ্যুত্থানের অগ্রনায়ক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সচিবালস্থ দপ্তরে অগ্নিসংযোগ করে অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘আমলাদের মধ্যে যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এবং গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করে এখনও আওয়ামী জালেমদের সহযোগিতা করছেন, অতিদ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে।

 

একইসঙ্গে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করছে।’

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সোহানুজ্জামন নয়নের মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র থাকলে, তদন্ত সাপেক্ষে সেটার রহস্য উদ্ঘাটন করা অতীব জরুরি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।