Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

সচিবালয়ের সামনে নিরাপত্তা জোরদার, সড়কে যান চলাচল বন্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সচিবালয়ের সামনে নিরাপত্তা জোরদার, সড়কে যান চলাচল বন্ধ

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সেখানে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

 

তিনি বলেন, আগুন লাগার পরপর গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

 

এছাড়া শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরও বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

 

সকাল ৮টার দিকেও ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। তবে আগুন যেন নতুনভাবে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়টি নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন।

 

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।