Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

সখীপুরে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
সখীপুরে বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক

টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করছেন দলীয় নেতারা।

সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে এ পর্যন্ত সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ প্রায় ২০ জন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের এই সংখ্যা অচিরেই ২০০ ছাড়াতে পারে বলে জানা গেছে।

পদত্যাগের কারণ হিসেবে নেতারা উল্লেখ করেছেন নিজের দলীয় ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, মুক্তিযোদ্ধা আবদুল খালেক মণ্ডলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনসহ আহমেদ আজম খানের নানা অভিযোগ।

পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন—সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহসভাপতি আব্দুল মান্নান, সদস্য আশরাফুল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. বিপ্লব, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মজিবর ফকির, গজারিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।