Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেল চশমাও

admin • 20 Nov 2025, 07:23 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেল চশমাও

রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

বুধবার রাত পৌনে ৯টার দিকে তিন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাত ১০টার দিকে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ও তার চশমা ছিনিয়ে নিয়ে যায়। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।

জানা গেছে, পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তিন ব্যক্তি তার পথরোধ করে। এরপর হুমকি-ধমকি দিয়ে মোবাইল নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।