Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

admin • 09 Jan 2025, 08:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

 

১০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ বৃদ্ধি পেতে পারে।

 

১১ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।