Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

admin • 18 Dec 2025, 03:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:

রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জিগাতলা এলাকায় ঘটে।

 

হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ জিগাতলার একটি নারী হোস্টেলে গিয়ে পঞ্চম তলা ভবনের একটি কক্ষে রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তা উদ্ধার করা হয়। তিনি বলেন, “যতটুকু শুনেছি মৃতা এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী।”

 

এদিকে, মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া রুমীর সর্বশেষ একটি স্ট্যাটাস আলোচনায় এসেছে। সেখানে তিনি ওসমান হাদির নাম উল্লেখ করে লিখেছিলেন, “ইয়া আল আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।” এর একদিন আগে দেওয়া আরেকটি পোস্টেও তিনি একটি ছবি সংযুক্ত করে লেখেন, “একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না..কারণ আমি ভোরে উঠি না.!”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।