Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, রায় পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করানোর জন্য। আটককেন্দ্র ও জেলখানা পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন
গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করেছিল ট্রাইব্যুনাল।
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে, দ্বিতীয় অভিযোগসহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ওই রায়ে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি দেশে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল।
মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।