Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশুর মাথায় আটকে গেল পাতিল, ওয়ার্কশপে নিয়ে অপসারণ

admin • 26 May 2026, 01:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিশুর মাথায় আটকে গেল পাতিল, ওয়ার্কশপে নিয়ে অপসারণ

নরসিংদীতে খেলার ছলে একটি পাতিলের ভেতর মাথা আটকে যায় অন্তিম নামের দুই বছর বয়সি এক শিশুর। রোববার (২৪ মে) দুপুরে শহরের ব্রাহ্মন্দী এলাকায় এই ঘটনা ঘটে। তবে পরিবারের কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

জানা যায়, পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও শিশুটির মাথা থেকে পাতিলটি খুলতে পারেননি। পরে দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরাও বিভিন্নভাবে চেষ্টা করেও পাতিলটি খুলতে ব্যর্থ হন।

পরবর্তীতে সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলসানারা কবীরের তত্ত্বাবধানে শিশুটিকে পাশের একটি স্টিলের আলমারি তৈরির ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে স্টিল কাটার কাঁচি দিয়ে সতর্কতার সঙ্গে পাতিলটি কেটে শিশুটির মাথা বের করা হয়।

ডা. ফরিদা গুলসানারা কবীর জানান, শিশুটি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আরও কিছু সময় এভাবে থাকলে শ্বাসকষ্টের কারণে প্রাণহানির আশঙ্কা ছিল। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি ও সতর্ক থাকার পরামর্শ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।