Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশুদের মেধাবিকাশে প্রধান উপদেষ্টার সহযোগিতার আশ্বাস

admin • 13 Nov 2025, 01:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিশুদের মেধাবিকাশে প্রধান উপদেষ্টার সহযোগিতার আশ্বাস
শিশুদের মেধাবিকাশে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শিশুরা শুধু নাচ-গানে সীমাবদ্ধ থাকলে হবেনা, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।   বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত, নতুন কুড়ি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন তিনি। এ সময়, আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা ও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।   জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর আবারও ‘নতুন কুঁড়ি’ শুরু করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ। নতুন কুঁড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।   এর আগে, প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে ৩ লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। সেইসাথে, অভিনন্দন জানান সব অংশগ্রহণকারীকে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।