Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
জেলার খবর

শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুবেরগায়ে নিজ ড্রাগন বাগান থেকে তাকে আটক করে শিবপুর থানা পুলিশ।

 

পরে তাকে নরসিংদী গোয়েন্দা পুলিশ কার্য্যালয়ে নিয়ে যাওয়া হয়। শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জহরিুল হক ভূঞা মোহনের সাবেক কার্য্যালয় ও উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্য্যালয়ে অগ্নি-সংযোগের ঘটনায় তাকে আটক করা হয়েছে।

 

আরিফুল ইসলাম মৃধা বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন। হঠাৎ তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সাংবাদিকদরে কাছে ফোনে তার আটকের খবর জানতে চেয়েছে।

 

তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল না করলেও তাকে আটকের ঘটনায় উপজেলা ব্যাপী রাজনৈতিক নেতাদের মধ্যেও নানা উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।