Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

শিক্ষককে চড় মারা সেই ছাত্র সংশোধনাগারে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শিক্ষককে চড় মারা সেই ছাত্র সংশোধনাগারে

শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা মামলা থেকে জামিন পেতে ওই ছাত্র মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার শিশু আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

চুয়াডাঙ্গার সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমানের দায়ের করা মামলায় মঙ্গলবার একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সফিউল আমিন শীর্ষ শিশু আদালতে আত্মসমর্পণ করে।

আদালতের বিচারক মুসরাত জেরিন উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে মামলার আসামি সফিউল আমিন শীর্ষকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত রোববার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা চলাকালে দশম শ্রেণির ছাত্র সফিউল আমিন শীর্ষ পরীক্ষার হলে অছাত্রসুলভ আচরণ করলে দায়িত্বরত শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রের খাতা কেড়ে নেন। এর পরপরই ওই ছাত্র নিজের আসন থেকে উঠে এসে শিক্ষক হাফিজুর রহমানকে দুই গালে দুটি চড় মারে।

পরদিন সোমবার শিক্ষক হাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর থানায় সরকারি কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রধান ও মারপিটের অভিযোগ মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।