Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

শাপলা চত্বরে গণহত্যা ও হাসনাতের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শাপলা চত্বরে গণহত্যা ও হাসনাতের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে ও গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার বিচারের দাবিতে মানবপ্রাচীর কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা।

 

আজ সোমবার (৫ই মে) বিকেল ৫ ঘটিকায়  শহরের সাদ্দাম বাজার মোড়ে থেকে শুরু হয়ে শহিদ চত্বর (পাঁচ রাস্তা মোড়) গিয়ে  বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

 

পরে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা, হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ, দৈনিক সমকালের সাংবাদিক ইয়াছিন আরাফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আল মাসুম ও জুবায়ের আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আক্তারুজ্জামান তালহা ও যুগ্ম সদস্যসচিব ইমরান হোসাইন প্রমুখ।

 

বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার ও হাসনাত আব্দুল্লাহ উপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আওয়ামী রেজিমের দ্রুত বিচার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।