Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা : নাহিদ ইসলাম

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, শাপলা এবং শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা। প্রতীক হিসেবে কেন শাপলা নিতে পারব না, সে বিষয়ে সাংবিধানিক ও আইনি একটা ব্যাখা দেবেন—আমরা অন্য প্রতীক নিয়ে নেব।’

 

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

 

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলাম; আমাদের নিবন্ধনের বিষয়গুলো হওয়ার আগে থেকেই। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি। আমরা পুনর্গঠনের কথা বলেছিলাম... এগুলো প্রতীক ইস্যুর আগেই বলেছিলাম।’

 

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা সন্দেহ প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।