Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

শরীয়তপুরে আওয়ামী লীগের মিছিল, চিনির ট্রাকে আগুন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
শরীয়তপুরে আওয়ামী লীগের মিছিল, চিনির ট্রাকে আগুন

শরীয়তপুরের জাজিরায় একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। এর আগে জাজিরার নাওডোবা এলাকায় একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল করেন তাদের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা ও ককটেল প্রদর্শন করে।

 

এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে আধাঘণ্টার বেশি সময় ধরে ঢাকা- শরীয়তপুর যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ আসার আগেই সড়ক থেকে পালিয়ে যান দুষ্কৃতকারীরা।

 

এদিকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের মিছিলের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যায়,শতাধিক লোক হাতে লাঠিসোঁটা নিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল করছে। মিছিলের সম্মুখভাগে থাকা এক ব্যক্তির দুই হাতে ককটেল দেখা যায়। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে।

 

শরীয়তপুর সুপার সার্ভিসের গাড়ী চালক মতিউর রহমান বলেন, একটি ট্রাকে অগ্নিসংযোগ করার কারণে ২০-২৫ মিনিট গাড়ী বন্ধ ছিল। এখন স্বাভাবিক আছে।

 

এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। তাছাড়া মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।