Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

শত দুয়ার ঘুরে ইউএনও’র মানবিকতায় আশ্রয় পেলেন ফিরুজা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
শত দুয়ার ঘুরে ইউএনও’র মানবিকতায় আশ্রয় পেলেন ফিরুজা

জমালপুরের বকশীগঞ্জে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। তিনি মানসিক ভারসাম্যহীন নারী ফিরুজা (৩৫) এবং তাঁর দুই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।

 

সোমবার (২৭ অক্টোবর) সকালে বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর গ্রামে ফিরুজার কুঁড়েঘর পরিদর্শনের সময় ইউএনও এই ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার প্রদান করেন।

 

জানা যায়, ফিরুজা তাঁর ছোট ছেলে ফেরদৌস (৪)-কে নিয়ে বকশীগঞ্জ বাজারে ভিক্ষা করতেন। সম্প্রতি  এক সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) পোস্টের মাধ্যমে বিষয়টি ইউএন ও শাহ্ জহুরুল হোসেনের নজরে আসে। পোস্টটি দেখার পরপরই তিনি দ্রুত ওই নারীর খোঁজ নিতে পদক্ষেপ নেন।

 

আজ সকালে ইউএনও তাঁর বাড়ির ঠিকানা বের করে ফিরুজার ভাঙা কুঁড়ে ঘরে উপস্থিত হন। তবে তিনি ভিক্ষা করতে বের হওয়ায় সে সময় তাঁকে পাওয়া যায়নি। সেখানে ইউএনও তাঁর মেয়ে গোলাপী (১১)-এর সঙ্গে কথা বলেন। জানা যায়, গোলাপী দূর সম্পর্কের মামার ঘরে থাকেন, আর ফিরুজা তাঁর ছেলে ফেরদৌসকে নিয়ে এই ভাঙা ঘরটিতে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় থাকেন।

 

ইউএনও’র পরিদর্শন শেষে, পরবর্তীতে ফিরুজা বাড়িতে ফিরে এলে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই ইউএনও ফিরুজা এবং তাঁর সন্তানদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

 

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন-“একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে ওই নারীর (ফিরুজা) বিষয়টি আমাদের নজরে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত মানসিক ভারসাম্যহীন নারী এবং তাঁর দুই সন্তানের জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা করব।”

 

তিনি আরও বলেন-‘ফিরুজা, তাঁর কন্যা (গোলাপী) ও ছেলে (ফেরদৌস)-এর খাদ্য, বাসস্থান ও চিকিৎসার জন্য দ্রুত সকল প্রকার সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।