Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

লাখ টাকায় আগুনে ঝলছে যাওয়া প্যান্ট কিনলেন ইউটিউবার ফাইম

admin • 07 Apr 2023, 03:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লাখ টাকায় আগুনে ঝলছে যাওয়া প্যান্ট কিনলেন ইউটিউবার ফাইম

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ শোবিজ সহ  অঙ্গনও। তারকাদের পাশাপাশি বাদ পড়েন নি ইউটিবারেরা তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছেন শোকবার্তা ও প্রার্থনায়।

 

এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় ইউটিউবার আর এস ফাইম চৌধুরী। এক লাখ টাকা দিয়ে আগুনে রঙ ঝলসে যাওয়া একটি প্যান্ট কিনেছেন এই জনপ্রিয় ইউটিউবার । সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

 

এ প্রসঙ্গে তরুন এই ইউটিউবার বলেন, আমার জীবনে ঈদে কেনা সবচেয়ে দামি জিনিস। প্রকৃতপক্ষে বঙ্গবাজারের ভুক্তভোগীর পাশে দাঁড়াতেই বিদ্যানন্দ থেকে এই প্যান্ট কিনেছি। কর্মচারীদের বেতন-বোনাস না হলে তারা কিভাবে ঈদ করবে? সারাবছরের ব্যবসা যে সময়ে হয়, সে সময়ে আগুনে এই সংসারগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে. আমার ক্ষুদ্র চেষ্টা আপনারাও এগিয়ে আসবেন । সেজন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’

  স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশনের মাধ্যমে তিনি আগুনে পোড়া রঙ ঝলসে যাওয়া প্যান্টটি কিনেছেন। ইউটিউবার আর এস ফাইম চৌধুরী‌র এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন।   প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।