Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ২

admin • 15 Sep 2023, 08:07 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ৬নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পালংখালী ৬নং ক্যাম্পের বাসিন্দা সামসু আলম (২৩) ও নুর মোহাম্মদ (১৭)। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। তবে কারা- কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন সদস্যরা কাজ করছেন।

 

রোহিঙ্গা ক্যাম্পের সাবেক সাব মাঝি সৈয়দুল করিম নামে জানান, আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতা মৌলভী রহিমুল্লাহ ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত দুই গ্রুপের মধ্যে ক্যাম্পে ইয়াবা ব্যবসা ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।