Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

রাফী অনেক ভালো খেলে : তমা মির্জা

admin • 24 Sep 2023, 07:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাফী অনেক ভালো খেলে : তমা মির্জা

আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। চলবে ২৮ তারিখ পর্যন্ত। দেশের বিনোদন দুনিয়ার তারকারা এতে অংশ নেবেন।

 

বিশ্বকাপ ক্রিকেটের আগে জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। সব দলের খেলোয়াড় শুটিং বন্ধ রেখে নিয়মিত প্র্যাকটিস করছেন।

 

অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে একটির নেতৃত্ব দেবেন হালের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। পরিচালনা ছাড়াও তিনি যে ক্রিকেট ভালো খেলেন, এটা জানতেন না তমা মির্জা। তবে রায়হান রাফীর খেলায় মুগ্ধ তর্মা মির্জা। তিনি ভাবতেই পারেননি যে, হালের জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালক এত ভালো খেলতে পারেন!

 

প্র্যাকটিস করতে এসে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘রাফী যে এত ভালো ক্রিকেট খেলে, আমি জানতাম না। আমি তো প্রোগ্রামের দিন ভাবতেছিলাম, রাফী খেলবে! ও খুবই ভালো খেলে।’ জানা গেছে, সিসিএলে রাফীর দলে খেলবেন না তমা।

 

তিনি খেলবেন চয়নিকা চৌধুরীর দলে। ঢালিউড অন্দরমহলের খবর, গোপনে চুটিয়ে প্রেম করছেন রাফী-তমা। কিন্তু বিষয়টি নিয়ে তারা স্পষ্ট করে কিছু না বললেও, ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বারবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।